শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

নবাবগঞ্জে ইয়াবা, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

Chif Editor

নিজেস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ ও গাঁজাসহ কাজী রিপন(৩০), কাজী জুয়েল(৩০), আশিকুর রহমান(৪৩), সাইফুল ইসলাম(৩৫), কাইয়ুম(৩৫) ও হেলাল নামে(৬২) নামে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চরনয়াডাঙ্গী এলাকার কাজী ফজলুর ছেলে কাজী রিপন, একই এলাকার কাজী আব্দুস সালামের ছেলে কাজী জুয়েল, নবাবগঞ্জ উপজেলার শংকরদিয়া এলাকার মৃত শান্তি সূত্রধরের ছেলে মো. আশিকুর রহমান আশিক, নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া এলাকার মো. ইয়াকুব মোল্লার ছেলে মো. সাইফুল ইসলাম, একই এলাকার মৃত নালু বেপারীর ছেলে মো. কাইয়ুম, কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের চরচামারদহ এলাকার মৃত আলীমুদ্দিন বেপারীর ছেলে হেলাল শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন-অর-রশিদ পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার রুপারচর, মালিকান্দা ও শংকরদিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী কাজী রিপন, কাজী জুয়েল, মো. আশিকুর রহমান আশিক, মো. সাইফুল ইসলাম, মো. কাইয়ুম ও হেলাল শেখকে গ্রেফতার করে। পরে তাদের নিকট হতে আলাদা আলাদাভাবে সর্বমোট ৮০০ গ্রাম গাঁজা, ৫০ লিটার দেশীয় চোলাই মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলাগুলো তদন্তাধীন আছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন-অর-রশিদ জানান, মাদক বিরোধী অভিযান চলমান আছে।

Leave a Reply